...|...|...

সারাদেশ

শনিবার ফেনী আসছেন হেফাজত আমির

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১১:০৫
Shares
শনিবার ফেনী আসছেন হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শনিবার (১০ অক্টোবর) ফেনীতে আসছেন। তার আগমন উপলক্ষে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে সমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

আয়োজকরা জানান, শনিবার বাদ জোহর মিজান ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেবেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ফেনীর ওয়ালামাবাজার মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদীব। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার আরও কয়েকজন আলেম ও ইসলামী বক্তা সমাবেশে বক্তব্য দেবেন।

আয়োজকরা জানান, সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ থাকবে। সমাবেশ সফল করতে এরই মধ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আফজালুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক সমাবেশে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।