...|...|...

খেলা

শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০২
Shares
শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড

ব্রেন্ডন টেলর। ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলকে পা রাখলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার মধ্য দিয়ে টেলরের ক্যারিয়ার ২২ বছর ৪ মাসে পা দিল। এর আগে ২২ বছর ৩ মাস আন্তর্জাতিক ওয়ানডে খেলে এই রেকর্ডের শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার, যা তিনি ২০১২ সালে অবসরের মাধ্যমে সমাপ্ত করেছিলেন।

দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড হারালেও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান (১৮,৪২৬) এবং সবচেয়ে বেশি ম্যাচ (৪৬৩) খেলার রেকর্ড দুটি এখনো শচীনের দখলেই রয়েছে।

২০০৪ সালে আন্তর্জাতিক ফুটপ্রিন্ট শুরু করা ৪০ বছর বয়সী টেলর জিম্বাবুয়ের হয়ে রেকর্ড ১১টি ওডিআই সেঞ্চুরি করেছেন। ২০২১ সালে অবসর গ্রহণ এবং পরবর্তীতে আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর ২০২৫ সালে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এই অলরাউন্ডার।