...|...|...

বিশ্ব

লিবিয়ায় রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৩
Shares
লিবিয়ায় রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের তৈরি সাতটি চালকবিহীন নৌযান ব্যবহার করে রুশ যুদ্ধজাহাজ ‘মার্কুরি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই হামলায় রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জেলেনস্কি জানান, লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কুরিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ২০২৩ সালে রুশ নৌবাহিনীতে যুক্ত হওয়া জাহাজটি দেশটির অন্যতম নতুন যুদ্ধজাহাজ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, অভিযানে ইউক্রেনের তৈরি সাতটি চালকবিহীন নৌযান ব্যবহার করা হয়েছে। হামলায় যুদ্ধজাহাজটির পাশাপাশি রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘আঙ্গারা’। জেলেনস্কির দাবি, জাহাজটি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল রাশিয়া।

এদিকে আনাদোলু আরো জানায় লিবিয়ার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) ভোরে বেনগাজি বন্দরে অবস্থানরত একটি রুশ জাহাজে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

লিবিয়ার অপর এক কর্মকর্তা জানিয়েছেন, একই দিন সন্ধ্যায় দ্বিতীয় একটি হামলা চালানো হয়। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল মাল্টার একটি পণ্যবাহী জাহাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর বন্দরের কাছাকাছি একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান দিয়ে হামলা চালানো হয়।