...|...|...

সারাদেশ

রাতের আঁধারে এলজিইডির সড়কের ১৪টি  গাছ চুরি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৮
Shares
রাতের আঁধারে এলজিইডির সড়কের ১৪টি  গাছ চুরি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রাতের আঁধারে জাম, ইউক্যালিপটাস ও আকাশমণিসহ প্রায় ১৪টি বড় গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, মূল সড়ক থেকে একসাথে এতগুলো গাছ চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। আমার মনে হয়, এটি একটি বড় সিন্ডিকেট চক্রের কাজ। খবর পাওয়ার পরপরই বন বিভাগ, থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা তানভির হোসেন বলেন, এলজিইডির সড়কের পাশ থেকে গাছ চুরির বিষয়টি তারা শুনেছেন। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করেছেন। থানার ওসি ছুটিতে থাকায় তিনি ফিরে এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।