...|...|...

রাজধানী

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৭২, মিরপুরে ১২৬, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৬৭ এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং সাতটি ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।