ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ৫ আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপেনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


