...|...|...

বিশ্ব

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইরান: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৮:২১
Shares
যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইরান: আরাঘচি

ছবি: সংগৃহীত

ইরানের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান যুদ্ধের কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশটি সামরিক প্রস্তুতি জোরদার করেছে।

তিনি বলেন, “আমরা যুদ্ধ শুরুর কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। আমরা আমাদের অস্ত্রভাণ্ডার উন্নত করেছি, দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন আরাঘচি। তবে এই চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অবিচল থেকে প্রতিরোধ চালিয়ে যাব এবং নিজেদের সক্ষমতার বলেই এই কঠিন সময় কাটিয়ে উঠব।”