ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা চলছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, পারমাণবিক ইস্যুতে মধ্যস্থতাকারীরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। আলোচনার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সেগুলো পর্যালোচনা করছে ইরান।
তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারের উদ্দেশে রওনা হয়েছে।
আরাঘচি বলেন, “আলোচনা অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আমাদের শর্তগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।”


