...|...|...

অর্থনীতি

যে কারণে ফের বাড়ানো হলো এলপি গ্যাসের দাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৩
Shares
যে কারণে ফের বাড়ানো হলো এলপি গ্যাসের দাম

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর) এলপিজির নতুন দাম ঘোষণা করে সংস্থাটি। নতুন এ দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম সমন্বয় করা হয়েছে। একই সাথে বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।

এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে তখনও রাজধানীর বিভিন্ন বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া নিয়ে অভিযোগ ওঠে। কোথাও কোথাও প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।