...|...|...

বিশ্ব

যুদ্ধের মধ্যেই বড় গ্যাসক্ষেত্র আবিষ্কার করল ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৮
Shares
যুদ্ধের মধ্যেই বড় গ্যাসক্ষেত্র আবিষ্কার করল ইরান

ইরানের দক্ষিণ ফার্স প্রদেশে বড় ধরনের প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের তেলমন্ত্রী জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস রয়েছে।

ইরানের তেলমন্ত্রী জানান, আবিষ্কৃত গ্যাসের মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য বলে ধারণা করা হচ্ছে। এই পরিমাণ গ্যাস সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পর্যায়ের প্রায় ১৫ বছরের উৎপাদনের সমান।

তিনি আরও জানান, নতুন এই গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। সব মিলিয়ে এই সম্পদের আর্থিক মূল্য “কয়েক হাজার কোটি ডলার” হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ইরানের তেলমন্ত্রী বলেন, এই আবিষ্কার দেশের জন্য একটি নতুন বড় সম্পদের উৎস তৈরি করবে এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বের অন্যতম বড় গ্যাস মজুদের অধিকারী দেশগুলোর একটি ইরান। দেশটির জ্বালানি খাতের বড় অংশই দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের ওপর নির্ভরশীল, যা কাতারের নর্থ ডোম গ্যাসক্ষেত্রের সঙ্গে একই ভূগর্ভস্থ গ্যাসভাণ্ডারের অংশ।