...|...|...

বিশ্ব

যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪২
Shares
যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

ছবি: সংগৃহীত

যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করতে হলে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ‘অর্থবহ’ মাত্রায় কমাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলেই হবে না, সমৃদ্ধকরণ সক্ষমতার ক্ষেত্রেও ইরানকে সুনির্দিষ্ট ছাড় দিতে হবে।

এর আগে সোমবার আলাস্কায় নির্বাচনী প্রচারণার সফর শেষে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চাইলে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি উৎপাদনের প্রয়োজন নেই। তাঁর ভাষ্য, পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে ইরানকে বিশ্বাসযোগ্যতা দেখাতে হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি উৎপাদন বন্ধ করার পাশাপাশি সমৃদ্ধকরণ সক্ষমতায়ও অর্থবহ পরিবর্তন আনতে হবে।

ভ্যান্স বলেন, ‘আমরা কেবল কথার বিনিময়ে কাজ করব না।’ যুক্তরাষ্ট্র চুক্তিতে আগ্রহী হলেও এর জন্য ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট ছাড় প্রয়োজন বলেও জানান তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ অবসান এবং বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে প্রস্তাব বিনিময় করেছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক কার্যক্রম আরও জোরদার হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।