...|...|...

বিশ্ব

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে বিস্ফোরকসহ কয়েকজন গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০০
Shares
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে বিস্ফোরকসহ কয়েকজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে ‘বড় ঘটনা’ ঘোষণা করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তদন্ত চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বিমানঘাঁটির দিকে যাচ্ছিল—এমন তিনটি সন্দেহজনক যানবাহন সম্পর্কে পুলিশকে জানানো হয়। পরে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে উইলফোর্ড এলাকায় পাঁচজনকে আটক করে।

ঘটনাস্থলে ৪০০ মিটারের নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কয়েকটি যানবাহন পরীক্ষা করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্তের নেতৃত্ব দিচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্তের প্রাথমিক পর্যায় চলছে।

আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর থেকে মার্কিন বাহিনী ঘাঁটিটি ব্যবহার করে আসছে। তবে গ্রেফতার ও বিস্ফোরক-সংক্রান্ত তদন্তের সঙ্গে বিমানঘাঁটির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ এখনো নিশ্চিত করেনি।