...|...|...

সারাদেশ

মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৮
Shares
মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বর্ষিজোড়া এলাকায় নাঈমের সাথে রনির কথা-কাটাকাটি হয়। পরে রনি ও তার বাবা নুরুলসহ কয়েকজন তাকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাঈম।

ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দিলেন।