...|...|...

সারাদেশ

মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:৪৮
Shares
মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

এহসান জাকারিয়া। ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির দফতর সেল থেকে পাঠানো এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। বার্তা প্রেরক হিসেবে সাদিয়া ফারজানা দিনার নাম উল্লেখ করা হয়েছে।

বহিষ্কারপত্রে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হলো।

এদিকে মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ জানান, এনসিপি নেতা এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে দলীয় পর্যায়ে একাধিকবার অবহিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।