...|...|...

শিক্ষা

মোবাইলে এসএসসির ফল দেখবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৫১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১০:১৯
Shares
মোবাইলে এসএসসির ফল দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (১০ আগস্ট)। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন। একইসাথে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও দেখা হবে ফল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ফল দেখা যাবে যেভাবে

যে যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে ফল। যা eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ ছাড়া মোবাইলে পরীক্ষার ফল জানতে টাইপ করতে হবে- SSC BOARD ROLL YEAR বা SSC MAD ROLL YEAR বা SSC TEC ROLL YEAR এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

প্রতিটি SMS-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।