...|...|...

বিশ্ব

মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে দিল্লি ও মস্কোর মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারি শক্তিশালী করতে মোদির ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করে। ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা এই বার্তায় পুতিন লেখেন, নরেন্দ্র মোদি নিজ দেশের মানুষের পাশাপাশি বিশ্বমঞ্চেও দারুণ সম্মানের অধিকারী।

গত ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে রুশ প্রতিনিধিদলকে চমৎকার আতিথেয়তা দেওয়ার জন্যও মোদিকে ধন্যবাদ জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট মোদির সাথে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনাকে অত্যন্ত বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মোদির অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দুই দেশের বন্ধুভাবাপন্ন সম্পর্কের ভিত্তি আরও মজবুত করেছে।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনকালে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতাকে একই গাড়িতে চড়ে প্রদর্শনী পরিদর্শনে যেতে দেখা যায়।

এর আগে কিরগিজস্তান ও চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনগুলোতেও মোদি ও পুতিনকে একইভাবে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল।