মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল (৪৫) ও জেলা ছাত্রলীগের সহসভাপতি ইশরাক হোসেন আবির (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
ওবায়দুর রহমান কমল রামনগর মধ্যপাড়ার আব্দুস সামাদ ওরফে বাগু বিশ্বাসের ছেলে ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইশরাক হোসেন আবির গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামের মোল্লা পাড়ার জহিরুল ইসলামের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বামন্দি ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ওবায়দুর রহমান কমলকে গ্রেফতার করা হয়েছে। তার নামে চলতি বছরের একটি মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, দুপুরে উপজেলার চিৎলা খামার এলাকা থেকে স্থানীয়রা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইশরাক হোসেন আবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।


