...|...|...

বিশ্ব

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০২
Shares
মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ছবি: সংগৃহীত

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বুধবার ( সেপ্টেম্বর) সকালে লোহিত সাগরের তীরবর্তী পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রায় ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

মিশরীয় ও জর্ডানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে জর্ডানের নাগরিকও রয়েছেন। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের জাতীয়তার বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দাহাব ও নুয়েইবার মধ্যবর্তী এলাকাটি মিশরের অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা নিয়মিত এই এলাকায় ভ্রমণে আসেন।

মিশরজুড়ে সড়ক দুর্ঘটনা প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনার পেছনে বেপরোয়া গাড়ি চালানো এবং সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণকে প্রায়ই দায়ী করা হয়।

এর আগে গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে দুটি লরির সংঘর্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হন।