মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘিওর উপজেলার মোহালি এলাকার বাসিন্দা বাবুল (২৫) ও ইয়াসিন। ইয়াসিনের বাবা সাহিনও আহত হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা গামী সেলফি পরিবহনের বাসটি দ্রুত গতি এসে অটোরিকশা কে চাপা দিলে ঘটনা স্থলে ২ জন নিহত হয়। এসময় অটোরিকশা থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হন।
বরংগাইল হাইওয়ে পুলিশ কর্মকর্তা আমিনুর ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সেলফি পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে স্থানীয় জনতা সেলফি পরিবহনের রোড় পারমিট বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে চলাচল করা যাত্রীগণ।


