...|...|...

জাতীয়

মাঠপর্যায়ের চাঁদাবাজি ঠেকাতে কঠোর বার্তা দিলেন পুলিশ মহাপরিদর্শক

মাঠপর্যায়ের চাঁদাবাজি ঠেকাতে কঠোর বার্তা দিলেন পুলিশ মহাপরিদর্শক

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫৭
Shares
মাঠপর্যায়ের চাঁদাবাজি ঠেকাতে কঠোর বার্তা দিলেন পুলিশ মহাপরিদর্শক

কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সাথে ভার্চুয়ালি এক সভায় এই নির্দেশনা দেন তিনি।

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।  কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না।  কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।  এ সময় হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় পুলিশ সদর দফতর প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।