...|...|...

জাতীয়

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, রাত ১:০৮
Shares
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য প্রকাশ করে।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।

রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।