...|...|...

বিশ্ব

৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফ্রান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২১
Shares
৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফ্রান্স

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালেডোনিয়ার উপকূলবর্তী সমুদ্র অঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। তবে এর আগে সংস্থাটি প্রাথমিক তথ্যে ভূমিকম্পটির মাত্রা ৭.০ এবং গভীরতা ১৭.১ কিলোমিটার বলে রেকর্ড করেছিল।

এদিকে, মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে হাওয়াই, গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ বা আমেরিকান সামোয়ার জন্য কোনো ধরনের সুনামি বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।