...|...|...

জাতীয়

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান-জুবাইদার ছবি নিয়ে যা বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৫২
Shares
ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান-জুবাইদার ছবি নিয়ে যা বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি আজ...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশের পর সেটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং বলছে, মূল ছবিকে প্রশ্নবিদ্ধ করতে অন্য একটি এআই-নির্মিত ছবি ব্যবহার করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। এর আগে এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ট্রাম্পের নৈশভোজের। ওই নৈশভোজে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যাওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, মূল ছবিটি প্রকাশের পর একটি পক্ষ সেটি নিয়ে অপপ্রচার শুরু করেছে। ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সাথে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।’

প্রেস উইং আরও জানায়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এর ২ অক্টোবরের একটি প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সাথে ট্রাম্পের কথিত ছবিটি নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদনে ছবিটিকে ম্যানিপুলেটেড ও এআই দিয়ে তৈরি মিম হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ছবিটিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের মতো দেখানো হয়েছে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিম। একই প্রতিবেদনে অবশ্য শুধু ছবির স্থির অবস্থান দেখে ট্রাম্পের পরিবর্তে কোনো মূর্তি বা কাটআউট ছিল-এমন দাবি প্রমাণিত হয় না বলেও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে।