...|...|...

প্রবাস

ভুয়া কাগজপত্র বানিয়ে ১৩০০ বিদেশি নিখোঁজ, খুঁজছে মালয়েশিয়া ইমিগ্রেশন

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫০
Shares
ভুয়া কাগজপত্র বানিয়ে ১৩০০ বিদেশি নিখোঁজ, খুঁজছে মালয়েশিয়া ইমিগ্রেশন

ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে পাওয়া সাময়িক কর্মভিজিট পাস ব্যবহারকারী হাজার ৩০০-এর বেশি বিদেশিকে শনাক্ত গ্রেফতারে অভিযান জোরদার করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ‘অপ ক্র্যাক’-এর মাধ্যমে অনিয়ম করে অনুমোদন পাওয়া জাল ভিসা ব্যবহারকারীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্য লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হবে।

তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে অন্তত হাজার ৩০০টি অবৈধ ভিসা বিদেশিদের হাতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এসব পাসধারীর অবস্থান শনাক্তে সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি।

ইমিগ্রেশন কর্মকর্তারা এরই মধ্যে বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে দেখতে পেয়েছেন, সামরিক কর্মভিসা নিবন্ধিত ঠিকানা বাস্তব অবস্থানের মধ্যে মিল নেই। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তার তথ্যও ভিন্ন পাওয়া গেছে।

এর আগেঅপ ক্র্যাকঅভিযানে অনিয়মের মাধ্যমে অনুমোদন পাওয়া হাজার ৩০৬টি কর্মভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে জানা যায়, অব্যবহৃত বিদেশি কর্মী নিয়োগের কোটা ব্যবহার করে এসব সামরিক কর্মভিসা অনুমোদন দেওয়া হয়েছিল। এতে সরকারের আনুমানিক ২৪ লাখ রিঙ্গিত রাজস্ব ক্ষতি হয়েছে।

সিন্ডিকেটটি মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম এর প্রক্রিয়া অপব্যবহার করে জাল ভিসা অনুমোদন করেছিল বলে তদন্তে উঠে এসেছে। ঘটনায় ইমিগ্রেশন বিভাগের ছয় কর্মকর্তাসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই কোম্পানি পরিচালক, তিন বিদেশি একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।