...|...|...

সারাদেশ

ভারতে যাওয়ার পথে সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ২:২৯
Shares
ভারতে যাওয়ার পথে সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।

বিজিবি অধিনায়ক কাজী আল-আমিন অপু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানা বেগমকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী বলে দাবি করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়েছেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নাশকতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আটকের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।