...|...|...

ঢাকা

বয়স্কদের পুনর্বাসনে প্রতিটি উপজেলায় কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৩
Shares
বয়স্কদের পুনর্বাসনে প্রতিটি উপজেলায় কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

বয়স্কদের পুনর্বাসনে প্রতিটি উপজেলায় কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ড. জিয়া হায়দারের। ছবি: টাইমস টুডে

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি৷ 

ড. জিয়া হায়দার বলেন, বয়স্কদের শুধু থাকার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য নয়। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বয়স্কদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ তৈরির বিষয়েও সরকার চিন্তা করছে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য এমন পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যেখানে বয়স্করা নিরাপদে বসবাসের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, বয়স্কদের জন্য স্থায়ী ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা গড়ে উঠলে পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অসহায় প্রবীণদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এসময় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করীম ভূঁইয়া বলেন, আমরা বয়স্ক মানুষ ইতিহাসের বই৷ আমরা যদি এই বয়স্ক মানুষদের পড়তে পারি, তাহলে দেশকে আমরা এগিয়ে নিতে পারবে। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন, তিনি সিনিয়র সিটিজেনদের কাজে লাগাতে বলেছেন৷ আমরা আজ সুখবর দিতে চাই৷ বয়স্ক পুনর্বাসনের কেন্দ্রের রাস্তা করে দিব। এগুলো করে দিব এই বয়স্ক মানুষদের সম্মানে।