...|...|...

সারাদেশ

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ২:৫১
Shares
বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

বুড়িমারী সীমান্ত। ছবি: টাইমস টুডে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে ধবলসুতী বিওপির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।

দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।