...|...|...

ক্যাম্পাস

বিসিএস গেজেট থেকে বাদ পড়ায় রাজু ভাস্কর্যের সামনে আত্মহুতির ঘোষণা শিক্ষার্থীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩৯
Shares
বিসিএস গেজেট থেকে বাদ পড়ায় রাজু ভাস্কর্যের সামনে আত্মহুতির ঘোষণা শিক্ষার্থীর

৪৯তম (বিশেষ) বিসিএসে ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়ে গেজেট থেকে বাদ পড়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম উদ্দীন। সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিয়েছেন এই ঢাবি শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জসিম উদ্দীন লিখেছেন, ‘৪৯ তম বিসিএস-এর জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশান নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।’

এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত ফলে সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জন চূড়ান্ত গেজেটে স্থান পাননি।