...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৬
Shares
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো মূল্যবান ধাতুটির দাম বাড়ার পথে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে স্বর্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে।