...|...|...

জাতীয়

বিরোধীদলকে সাথে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৫
Shares
বিরোধীদলকে সাথে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার অবগত এবং জনগণের দুর্ভোগ কমাতে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বর্তমান সরকারের তৈরি নয়; এর পেছনে আগের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতির প্রভাব রয়েছে। বিশেষ করে দেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অতীতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পাশের বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি।’

তারেক রহমান আরও বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে অতীতেও বিএনপি দেশকে একাধিকবার বিপর্যয়ের হাত থেকে বের করে এনেছে।

দেশ ও জনগণের স্বার্থে সরকার বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করতে আগ্রহী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে সমন্বিতভাবে সংকট মোকাবিলা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী মানুষের সংসদের প্রতি প্রত্যাশা অনেক। জনগণের সেই প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।