আগ্রাসী দেশগুলোর অন্যায্য দাবির কাছে ইরান কখনোই মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রবিবার (১৮ অক্টোবর) নতুন প্রতিরক্ষামন্ত্রীর যোগ্যতা পর্যালোচনার জন্য আয়োজিত এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-র বরাত দিয়ে জানা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা যেমন অন্য কোনো দেশের ভূখণ্ডের দিকে লোভের দৃষ্টিতে তাকাই না, তেমনি শত্রুদেরও আমাদের দেশের মাটির দিকে কুদৃষ্টি দিতে দেব না।


