...|...|...

রাজনীতি

বিএনপির জন্য আফসোস, কেন বললেন সারজিস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১২
Shares
বিএনপির জন্য আফসোস, কেন বললেন সারজিস

সারজিস আলম। ছবি: সংগৃহীত

বিএনপির জন্য আফসোস করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন পোস্ট করেন তিনি।

পোস্টে সারজিস লেখেন, শেখ হাসিনার এই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছিল এতিমের টাকা মেরে খাওয়ার! মামলা দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের মাত্র ২ কোটি টাকা আত্মসাৎ করার!

তিনি লেখেন, এই দুদককে ব্যবহার করে বিএনপিসহ বিরোধীদলের অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, সম্মানহানি করা হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে।

একটা অভ্যুত্থান হলো উল্লেখ করে সারজিস লেখেন, স্বৈরাচারের পতন হলো। শেখ হাসিনা পালিয়ে গেল। কিন্তু দুদক দুদকই রয়ে গেল!

এনসিপির এই নেতা লেখেন, ঠিক এই কারণে বিএনপি দুদকের সংস্কার করতে রাজি হয়নি। সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। যেন ঠিক আওয়ামী কায়দায় বিরোধী দল মতকে দমন করতে পারে।
বিএনপির জন্য আফসোস।