...|...|...

রাজনীতি

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪২
Shares
চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের

অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন-আপনার ১ টাকাই হয়ত একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।

তিনি লিখেছেন, চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।

এনসিপির এই নেতা লিখেছেন, দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, ১৭ বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।