...|...|...

বিশ্ব

বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা, দুই পাকিস্তানিসহ নিহত ৩

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ২:৫৫
Shares
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা, দুই পাকিস্তানিসহ নিহত ৩

বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলায় দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এই তথ্য নিশ্চিত করেছে। পরে ইয়েমেনের কোস্টগার্ড ও সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এই হামলার খবর নিশ্চিত করে।

ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী কৌশলগত সামুদ্রিক রুট বাব আল-মান্দেব প্রণালি মূলত লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল মোক্কা উপকূলে একটি পণ্যবাহী জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে আজ একই দিনে ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজে হামলার খবর পাওয়া গেছে। পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, হামলার সময় জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।