...|...|...

খেলা

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সকালে ১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে শেষ দিনে জয়ের জন্য কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৩৯৮ রান যোগ হওয়ায় তাদের মোট লিড দাঁড়ায় ৩৬৮ রানে। সেই হিসাবে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান।

অন্যদিকে, এই টেস্ট জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের বাকি ১০ উইকেট তুলে নিতে হবে। হাতে রয়েছে পঞ্চম দিনের বাকি সময়। ফলে ম্যাচের শেষ দিনে দুই দলের সামনেই জয়ের সুযোগ থাকছে।