...|...|...

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড যে ১০ অধিনায়কের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড যে ১০ অধিনায়কের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে একটি দলের সাফল্যে অধিনায়কের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাঠের কৌশল ও সময়োপযোগী সিদ্ধান্ত অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ক্রিকেট ইতিহাসে এমন কিছু অধিনায়ক রয়েছেন, যাদের নেতৃত্বে দল পেয়েছে অসংখ্য জয়, জিতেছে বিশ্বকাপসহ বড় বড় শিরোপা। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ১০ অধিনায়কের তালিকায় রয়েছেন রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ ও বিরাট কোহলির মতো তারকারা।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অধিনায়ক হিসেবে মোট জয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তার নেতৃত্বে ৩২৪ ম্যাচের ২২০টিতে জয় পেয়েছে দল।

১. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

৩২৪ ম্যাচে ২২০ জয়

তালিকার শীর্ষে থাকা পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৩ ও ২০০৭ সালে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতে। এ ছাড়া ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জয় করে দলটি। অধিনায়ক হিসেবে তার জয়ের হার ৬৭.৯ শতাংশ।

২. এমএস ধোনি (ভারত)

৩৩২ ম্যাচে ১৭৮ জয়

'ক্যাপ্টেন কুল' খ্যাত ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে। তিনটি আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক তিনি।

৩. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)

২৮৬ ম্যাচে ১৬৩ জয়

মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পাওয়া স্মিথ দলকে ১০৩ টেস্টে নেতৃত্ব দিয়ে ৫৩টিতে জয় এনে দেন। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখনো তাঁর দখলে।

৪. অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)

২৭১ ম্যাচে ১৩৯ জয়

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সাফল্যের ভিত্তি গড়ে দেওয়া অধিনায়কদের একজন বোর্ডার। তার নেতৃত্বে ১৯৮৭ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টেস্টে ৯৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩২টিতে জয় পেয়েছেন তিনি।

৫. বিরাট কোহলি (ভারত)

২১৩ ম্যাচে ১৩৫ জয়

অধিনায়ক হিসেবে ভারতের হয়ে ৪০টি টেস্ট জিতেছেন কোহলি। তার নেতৃত্বে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। অধিনায়ক হিসেবে সাতটি টেস্ট ডাবল সেঞ্চুরির রেকর্ডও তার।

৬. স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)

৩০৩ ম্যাচে ১২৮ জয়

নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি অধিনায়ক ফ্লেমিংয়ের নেতৃত্বে দলটি ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলে। কৌশলগত দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য পরিচিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

৭. হ্যান্সি ক্রোনিয়ে (দক্ষিণ আফ্রিকা)

১৯১ ম্যাচে ১২৬ জয়

১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন ক্রোনিয়ে। তার নেতৃত্বে ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ১২৬ ম্যাচ জেতে দলটি। তবে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার ক্যারিয়ার বিতর্কিত হয়ে পড়ে।

৮. এউইন মরগান (ইংল্যান্ড)

১৯৮ ম্যাচে ১১৮ জয়

ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের নতুন ধারার অন্যতম রূপকার মরগান। তার নেতৃত্বেই ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ১৯৮ ম্যাচে তার জয়ের হার ৫৯.৫৯ শতাংশ।

৯. স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)

১৬৩ ম্যাচে ১০৮ জয়

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দেন স্টিভ ওয়াহ। তার নেতৃত্বে দলটি ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে টানা ১৬ টেস্ট জয়ের কীর্তি গড়ে। টেস্টে ৫৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টিতে জয় পেয়েছেন তিনি।

১০. কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

২০৬ ম্যাচে ১০৭ জয়

উইলিয়ামসনের নেতৃত্বে ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে নিউজিল্যান্ড। তার অধিনায়কত্বে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছে দলটি।