...|...|...

জাতীয়

বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:২৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৩
Shares
বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। ছবি: সংগৃহীত

সরকার সঠিকভাবেই পরিচালিত হচ্ছে। বর্তমান সময়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার।

রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, যেকোনো সময় পে-স্কেল বাস্তবায়ন হতে পারে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

এদিকে, ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।