...|...|...

চট্টগ্রাম

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, বিকেল ৩:০৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৮
Shares
বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠি ক্ষতি কাঠিয়ে উঠে যেন নতুনভাবে দাড়াতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান সেই নির্দেশনা দিয়েছেন, প্রধান মন্ত্রী নির্দেশনায় তিনি খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের দেখতে ও খাদ্য সহায়তা প্রদান করতে এসেছেন বলে জানান ভুমি ও পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ির মহালছড়ির চৌংড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, ‘বন্যার প্রথম দিন থেকে তিন পার্বত্য জেলায় পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে এবং সরকার দায়িত্ব নেয়া পর থেকে একটার পর একটা দুর্যোগ সফল ভাবে মোকাবেলা করছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান মন্ত্রী রঙধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এ জন্য স্থানীয় সংসদ সদস্য জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ সকলকে এক যোগে কাজ করতে হবে।’

পরে তিনি মহালছড়ির যতীন্দ্র নাথ কারবারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলা বিএনপির নেতকর্মীরা উপস্থিত ছিলেন।