...|...|...

বিশ্ব

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার সব প্রবেশপথ বন্ধের নির্দেশ ইসরায়েলের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ১০:২৩
Shares
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার সব প্রবেশপথ বন্ধের নির্দেশ ইসরায়েলের

ছবি: সংগৃহীত

হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার সব প্রবেশপথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ৫ ও ৭ অক্টোবর এই বন্ধ কার্যকর করার নির্দেশ দিয়েছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও সামরিক বাহিনীর সুপারিশের ভিত্তিতে পশ্চিম তীরে সাধারণ চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা, মানবিক প্রয়োজন এবং স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ কর্মীদের ক্ষেত্রে সীমিত ব্যতিক্রম রাখা হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছাড়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে দেওয়া হতে পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, দুই দিনের এই বন্ধ গাজার মানবিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলবে না।

এদিকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসও নিরাপত্তা সতর্কতা জারি করে জানিয়েছে, ৫ ও ৭ অক্টোবর পশ্চিম তীরের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ থাকবে। ফলে চিকিৎসা ও অন্যান্য বিশেষ মানবিক কারণ ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশের সুযোগ থাকবে না।

৭ অক্টোবরের বার্ষিকী সামনে রেখে ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।