পোশাক খাতে চলমান অস্থিরতা ও শ্রমিকদের আন্দোলন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রবিবার সকাল থেকে ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও সাভারে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিভিন্ন এলাকায় সড়কে নেমে তারা দাবি আদায়ে আন্দোলন করেন।
এ পরিস্থিতিতে সরকার পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়।


