...|...|...

জাতীয়

ডিসেম্বরকে সামনে রেখে পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রমমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৮:১১ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:১৯
Shares
ডিসেম্বরকে সামনে রেখে পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রমমন্ত্রী

ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ডিসেম্বরকে সামনে রেখে পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। পাশাপাশি কারখানার উৎপাদন অব্যাহত রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।