...|...|...

জাতীয়

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২১
Shares
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) শিগগিরই শুরু হবে।

পরীক্ষা ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি বাংলদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফল দেখতে এখানে ক্লিক করুন