...|...|...

বিশ্ব

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, সকাল ৬:১৫ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৭:৩৫
Shares
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। 

একই বক্তব্যে ট্রাম্প ইরানের সাথে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সাথে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তি সইয়ের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে, এমনকি ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক সইও হতে পারে।

তিনি আরও বলেন, ইরান-সম্পর্কিত চুক্তির নথিপত্র এখন ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, মুখপাত্রের মতে, আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে তা সময়ের আগেই করা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।