...|...|...

সারাদেশ

নড়াইল কৃষক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৪
Shares
নড়াইল কৃষক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কৃষক দলের সদস্য সচিব শোয়েব মিনার। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বহিষ্কৃত নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব শোয়েব মিনারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  ১ ফেব্রুয়ারি শোয়েব মিনারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে বহাল করা হয়েছে।

এতে আরও বলা হয়, ৬ সেপ্টেম্বর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। তবে দলের মনোনীত প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে কাজ করার অভিযোগ ওঠে শোয়েব মিনারের বিরুদ্ধে।

এর পরিপ্রেক্ষিতে  ১ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার করা হয়। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তিনি দলের কাছে আবেদন করেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্তে এবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সাথে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়াইলের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।