ইসরায়েলের নিম্ন গ্যালিলি অঞ্চলের ইয়াফা আন-নাসেরাহ শহরে পুলিশের গুলিতে ত্রিশ বছর বয়সী এক আরব নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই সর্বশেষ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত আরব নাগরিকদের মোট সংখ্যা দাঁড়াল ১০ জনে। খবর রয়টার্সের।
এ ধরনের গোলাগুলির ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সত্যতা নিয়ে প্রায়শই প্রশ্ন তুলে থাকেন ভুক্তভোগী পরিবারগুলো ও স্থানীয় বিভিন্ন অধিকার গোষ্ঠী। এছাড়া এর আগে এ ধরনের ঘটনায় করা পূর্ববর্তী তদন্তগুলো কোনো ধরনের অভিযোগ গঠন ছাড়াই শেষ বা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


