...|...|...

বিশ্ব

না, আজ কোনো হামলা হবে না: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
না, আজ কোনো হামলা হবে না: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালানোর হুমকি ও উত্তেজনার মধ্যে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৫ অক্টোবর) তিনি জানিয়েছেন, ওই দিন ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আজ কোনো হামলা হবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সম্ভাব্য হামলা নিয়ে বারবার সতর্ক করেছেন।

এর আগে ইরানের দুই কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ওই দুই কর্মকর্তার একজন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্য।