...|...|...

রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৬২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৫
Shares
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৬২

ছবি: টাইমস টুডে

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৬৬২ জনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, পৃথক অভিযানে মিরপুর বিভাগে ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পৃথক এসব অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।