রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৭১, মতিঝিল বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ১০০, মিরপুর বিভাগে ১৭৮, গুলশান বিভাগে ৫৪, উত্তরা বিভাগে ৪৩ ও গোয়েন্দা বিভাগে তিনজন।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
এছাড়াও ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


