...|...|...

রাজধানী

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৯টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৯৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১ টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭২১৬ পিস ইয়াবা, ১০ টি মোবাইল ফোন, ১৩৭৭০ টাকা ও ২ জন ভিকটিম উদ্ধার করে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।