...|...|...

রাজধানী

ডিএমপিতে ৯ কর্মকর্তার পদায়ন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
ডিএমপিতে ৯ কর্মকর্তার পদায়ন

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯ জন সহকারী পুলিশ কমিশনারকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে এক কার্যালয় আদেশে তাদের পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ওই অফিস আদেশে অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তাদের ডিএমপির বিভিন্ন জোন ও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও কার্যালয় আদেশটিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রবিবার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দফতরে বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত ওই ১১ কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।